ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনে বড় ধাক্কা খায় বাংলাদেশ পুলিশ বাহিনী। সরকারকে টিকিয়ে রাখতে নির্বিচারে মানুষ হত্যা এবং অতিরিক্ত বল প্রয়োগের কারণে বাহিনীটি ব্যাপক জনরোষে পড়ে। এতে দেশের বেশির ভাগ থানা পুলিশশূন্য হয়ে যায়। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ বাহিনীর সদস্যরা কাজে ফেরেন। তবে প্রায় দুই মাস চলে যাওয়ার পরও এখনো অনেকেই কাজে যোগ দেননি। যারা এখনো যোগ দেননি তাদের আর পুলিশ বলার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে।
এদিকে সরকার পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে কাজ করছে। এর অংশ হিসেবে পুলিশে বড় নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই পুলিশে তিন হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
শতভাগ স্বচ্ছতা বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৬৪টি জেলায় তিন হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে বলে সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দফতরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে আমরা জুন, ২০২৪ পর্যন্ত শূন্যপদের ভিত্তিতে ৬৪টি জেলায় তিন হাজারের বেশি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ করা