আওয়ার ইসলাম ডেস্ক
হাদীস শরীফে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে নামাজ আদায়ের অসামান্য ফজিলত ও বিপুল সওয়াবের কথা বর্ণিত হয়েছে। তবে এই বিশেষ সওয়াব কেবল মূল মসজিদদ্বয়ের সীমানায় সীমাবদ্ধ, নাকি পুরো হারাম এলাকার জন্য প্রযোজ্য—এ বিষয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে।
অনেক ফুকাহায়ে কেরামের মতে, হাদীসে সরাসরি ‘মসজিদুল হারাম’ শব্দ এসেছে। তাই এক লাখ নামাজের সওয়াবের বিশেষ ফজিলত কেবল কাবা শরিফের চারপাশে অবস্থিত মূল মসজিদুল হারামে নামাজ আদায় করলেই অর্জিত হবে। এর বাইরে অন্য কোনো মসজিদে নামাজ পড়লে এই বিশেষ ফজিলত পাওয়া যাবে না।
অন্যদিকে, অন্যান্য ফুকাহায়ে কেরামের মতে, এখানে ‘মসজিদুল হারাম’ দ্বারা পুরো হারাম সীমানা উদ্দেশ্য। তাই মক্কার হারাম সীমানার ভেতরে যেকোনো মহল্লার মসজিদে নামাজ আদায় করলেও আশা করা যায়, আল্লাহ তাআলা এক লাখ নামাজের সওয়াব দান করবেন।
এ বিষয়ে রদ্দুল মুহতার গ্রন্থে উল্লেখ করা হয়েছে, মসজিদুল হারামে নামাজের সওয়াব বহুগুণ হওয়ার ক্ষেত্রে ‘মসজিদুল হারাম’ বলতে কী বোঝানো হয়েছে, তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ