বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক 

ইসলামে প্রাণীর প্রতি দয়া ও সদাচরণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকে শখ করে কিংবা ঘরের সঙ্গী হিসেবে বিড়াল লালন-পালন করেন। এ ক্ষেত্রে বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান জানা প্রয়োজন।

ইসলামে বিড়াল লালন-পালন করা জায়েজ। একইভাবে বিড়াল কেনা-বেচা করাও জায়েজ। তবে বিড়ালের প্রতি সদয় আচরণ করতে হবে এবং তার খাবার ও পানির যথাযথ ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া যাবে না। বিড়াল বিক্রি করে উপার্জিত অর্থও হালাল।

হানাফি ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থ আদ-দুররুল মুখতার ও রদ্দুল মুহতার-এ বিড়াল কেনা-বেচার বৈধতার কথা উল্লেখ করা হয়েছে।

গ্রন্থটিতে বলা হয়েছে,

‎«وَكَذَا السِّنَّوْرُ، وَسِبَاعُ الْوَحْشِ وَالطَّيْرِ جَائِزٌ مُعَلَّمًا أَوْ غَيْرَ مُعَلَّمٍ»

অর্থ: অনুরূপভাবে বিড়াল এবং হিংস্র বন্য প্রাণী ও পাখি প্রশিক্ষিত হোক বা প্রশিক্ষিত না হোক, কেনা-বেচা করা জায়েজ।

সুতরাং, শখের বশে কিংবা লালন-পালনের উদ্দেশ্যে বিড়াল কেনা ও পালন করা জায়েজ। তবে প্রাণীটির খাবার, পানীয় ও প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা মালিকের দায়িত্ব।

তথ্যসূত্র:
১. আদ-দুররুল মুখতার ও রদ্দুল মুহতার, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৬৮।
২. আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, খণ্ড: ৩, পৃষ্ঠা: ১১৪।
ফতোয়া সূত্র: দারুল ইফতা, জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউন, করাচি। ফতোয়া নম্বর: ১৪৪২০৭২০১৩৪২।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ