বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

ইসলামে পবিত্রতা ও অপবিত্রতার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেরই জানা নেই, গোসল ফরজ হওয়া অবস্থায় দৈনন্দিন জীবনের কোন কোন কাজ করা যায় আর কোনগুলো করা যায় না। 

বিশেষ করে সালাম দেওয়া, হাদিসের বই পড়া কিংবা কোরআনের আয়াত পড়ার বিষয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।

এ বিষয়ে ইসলামী শরিয়তের বিধান কী—তা জানা জরুরি।

গোসল ফরজ হওয়া অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে। এতে কোনো সমস্যা নেই।

অনুরূপভাবে, হাদিস-সংক্রান্ত বই পড়াও যাবে। তবে ওই বইয়ে কোরআনের আয়াত থাকলে গোসল ফরজ অবস্থায় তা পড়া বা স্পর্শ করা যাবে না। যার ওপর গোসল ফরজ, তার জন্য কোরআন তিলাওয়াত করা নিষেধ।

ফরজ গোসল বাকি থাকা অবস্থায় পাঁচটি কাজ করা নিষিদ্ধ—নামাজ আদায়, তাওয়াফ করা, মসজিদে অবস্থান, পবিত্র কুরআন স্পর্শ এবং কুরআন তিলাওয়াত।

এই পাঁচটি কাজ ছাড়া অন্য কোনো কাজ নিষিদ্ধ নয়। 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি (যার ওপর গোসল ফরজ) কোরআনের কিছুই পাঠ করবে না।’ (তিরমিজি: ১৩১; ইবনু মাজাহ: ৫৯৫)

নাপাক অবস্থায় বেশি সময় থাকা উচিত নয়

গোসল ফরজ হওয়া অবস্থায় হাদিস-সংক্রান্ত বই পড়া বৈধ হলেও এ অবস্থায় বেশি সময় থাকা উচিত নয়। প্রথম সুযোগেই গোসল করে পবিত্র হ