রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনার মাধ্যমে কর (ট্যাক্স) কমানো সম্ভব হলে ভবিষ্যতে হজের বিমানভাড়া আরও কমানো হবে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেলার আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মন্ত্রী বলেন, অতীতে হজের বিমানভাড়াকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। বর্তমান সরকারের উদ্যোগে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে ধারাবাহিকভাবে ভাড়া কমানো সম্ভব হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালে হজের বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এরপর ২০২৬ সালে ১২ হাজার টাকা এবং ২০২৭ সালের জন্য আরও ২৪ হাজার ৮০০ টাকা কমিয়ে ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বর্তমান সরকারের সময়ে মোট ৩৬ হাজার ৮৩০ টাকা বিমানভাড়া কমানো হয়েছে।

আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন হজযাত্রীরা সাশ্রয়ী খরচে, নিরাপদ ও মানসম্মত সেবা নিয়ে হজ পালনের সুযোগ পান। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সৌদি সরকারের সঙ্গে হজসংক্রান্ত কর কমানোর বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলে বিমানভাড়া আরও কমানো সম্ভব হবে।

হজযাত্রীদের খাবারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, সৌদি সরকার খাবারের দায়িত্ব নিলেও বাংলাদেশি হাজিদের খাদ্যাভ্যাস ভিন্ন। দীর্ঘ সফরে অধিকাংশ বাংলাদেশি ভাত ও দেশীয় খাবার পছন্দ করেন। তাই এ বিষয়টি হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিক বিবেচনায় গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

তিনি বলেন, হজ ও ওমরাহ শুধু একটি ভ্রমণ নয়; এটি ঈমান, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত। তাই এ পবিত্র যাত্রাকে সহজ, নিরাপদ ও সেবামুখী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদ, হাবের সাবেক সভাপতি ইবরাহিম বাহার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, বায়রার সাবেক সভাপতি কাজী মফিজুর রহমান এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন হাবের নির্বাহী কমিটির সদস্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ