বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


১ মে ২০২৬-এর নামাজের সময়সূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

সপ্তাহের সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে শুক্রবার। আরবিতে এই দিনকে বলা হয়—ইয়াওমুল জুমুআ, অর্থাৎ জুমার দিন। সপ্তাহের এই শ্রেষ্ঠতম দিনেই পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ কাজের শুরু। হযরত আদম (আ.)-কে সৃষ্টি করা থেকে নিয়ে তাঁকে জান্নাতে প্রেরণ, জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো—সবকিছুই হয়েছে এই শ্রেষ্ঠতম দিন শুক্রবারে।

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যতদিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এ দিনে আদমকে আ. সৃষ্টি করা হয়েছে। তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। (সহিহ মুসলিম: ৮৫৪)।

আওয়ার ইসলামের পাঠকদের জন্য শুক্রবার, ১ মে ২০২৬, ১২-১৩ জিলকদ ১৪৪৭, ১৮ বৈশাখ ১৪৩৩-এর জুমার নামাজসহ অন্যান্য নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি:

ফজরের সময় শুরু—৪টা ৪ মিনিট। শেষ—৫টা ২৪ মিনিট।

জুমার সময় শুরু—১১টা ৫৬ মিনিট। শেষ—৪টা ৩১ মিনিট।

আসরের সময় শুরু (হানাফি)—৪টা ৩২ মিনিট। শেষ—৬টা ২৭ মিনিট।

আসরের সময় শুরু (শাফেয়ী)— ৩টা ২১ মিনিট। শেষ—৬টা ২৭ মিনিট।

মাগরিবের সময় শুরু— ৬টা ৩০ মিনিট। শেষ—৭টা ৪৬ মিনিট।

এশার সময় শুরু— ৭টা ৪৭ মিনিট। শেষ—৩টা ৫৯ মিনিট।

নামাজের নিষিদ্ধ সময়:

সূর্যোদয়কালীন—৫টা ২৫ মিনিট থেকে ৫টা ৩৯ মিনিট।

মধ্য দুপুর—১১টা ৫০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট।

সূর্যাস্তকালীন—৬টা ১২ মিানট থেকে ৬টা ২৭ মিনিট।

নফল নামাজের সময়সূচি:

তাহাজ্জুদের সময় শেষ—৩টা ৫৯ মিনিট।

ইশরাকের সময় শুরু—৫টা ৪০ মিনিট। শেষ—১১টা ৪৯ মিনিট।

চাশতের সময় শুরু—৮টা ৪৪ মিনিট। শেষ—১১টা ৪৯ মিনিট।

সূত্র: মুসলিম বাংলা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ