চলতি বছর সৌদি সরকার হজে নতুন নিয়ম করেছেন—কোনো ব্যক্তি বা গ্রুপের কুরবানি করার অনুমতি নেই। সকল হাজির কুরবানি হবে সৌদি সরকারের অধীনে। হাজিগণ সময়ের আগেই কুরবানির পশুর বাজারমূল্য পরিশোধ করবেন।
এখন এখানে যে মাসয়ালা আসে—ইমাম আবু হানিফা রহ.-এর অভিমত অনুযায়ী- হজের সময় হাজিদের তিনটি কাজে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব— ১. পাথর নিক্ষেপ, ২. কুরবানি, ৩. মাথা মুণ্ডন। অর্থাৎ মাথা মুণ্ডনের আগেই কুরবানি করা ওয়াজিব এবং এর বিপরীত করলে ধারাবাহিকতা লঙ্গনের দায়ে ‘দম’ ওয়াজিব হবে।
আগে তো হাজিদের জন্য বিষয়টা সহজ ছিল। নিজেদের কুরবানির আয়োজন তারা নিজেরাই করতেন অথবা করতেন নিজের নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে। কুরবানি সম্পন্ন হয়ে গেলে হাজিদের অবগত করা হতো। মাথা মুণ্ডন করতেন।
