বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


দেশব্যাপী সিরাত প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী জানা এবং সেই অনুযায়ী জীবন গড়ার প্রত্যয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় জেলা পর্যায় থেকে শুরু হবে। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিযোগিতায় নাম নিবন্ধন শুরু হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ৩টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 'ক' গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার ছাত্র-ছাত্রী (অনুর্ধ্ব ১৫ বছর), 'খ' গ্রুপে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও সমমানের কওমি ও আলিয়া মাদরাসার ছাত্র-ছাত্রী (অনুর্ধ্ব ১৯ বছর) ও 'গ' গ্রুপে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষা ও সমমানের কওমি ও আলিয়া মাদরাসার ছাত্র-ছাত্রী (অনুà