বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


আজ বাদ জোহর শুরু হচ্ছে চরমোনাই মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বরিশালের চরমোনাইতে তাসাউফ ও সমাজশুদ্ধির দেশব্যাপী বিস্তৃত, সংগঠিত ও গ্রহণযোগ্য চিশতিয়া-সাবরিয়া তরিকার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ বুধবার (১ এপ্রিল) বাদ জোহর শুরু হচ্ছে। গত শতাব্দীর তিরিশের দশকের শুরুতে সূচনা করা এই ঐতিহ্যবাহী মাহফিল প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়। তবে এই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রোজার কারণে চৈত্রমাসে অনুষ্ঠিত হচ্ছে।

আজ জোহরের নামাজের পরে বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-র উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও সমাপনী বয়ানসহ মোট ৫টি বয়ান পেশ করেন পীর সাহেব চরমোনাই। আর তিনটি বয়ান পেশ করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বয়ান করেন।

চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কর্তৃক আয়োজিত মাহফিলের ব্যবস্থাপনায় থাকে বাংলাদেশ মুজাহিদ কমিটি।