বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আল্লাহর রহমত পাওয়ার ১০ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আহমদ যাকারিয়া

কোরআন-হাদিসের আলোকে আল্লাহর রহমত পাওয়ার দশটি উপায় বর্ণনা করা হয়েছে, যা প্রতিটি মুমিনের জানা প্রয়োজন।

১. সৃষ্টির প্রতি দয়া দেখানো।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দয়াশীলদের ওপর আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যাতে আকাশের মালিকও তোমাদের প্রতি দয়া করেন’। (আবু দাউদ: ৪৯৪১)

একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করালে আল্লাহ ক্ষমা করেন—এমন উদাহরণও হাদিসে রয়েছে।

২. ফরজ ইবাদত পালন।

নামাজ, রোজা, জাকাতের মতো ফরজ কাজগুলো আল্লাহর দয়া পাওয়ার মূল চাবিকাঠি।

আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো।’ (সূরা নূর-আয়াত: ৫৬)

৩.  ইহসান বা আন্তরিকতার সঙ্গে আমল করা।

নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে আল্লাহ খুশি হন। আল্লাহ পাক বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।’ (আ'রাফ-আয়াত: ৫৬)

৪. তাকওয়া অবলম্বন করা।

আল্লাহভীরু ব্যক্তিরাই তাঁর রহমতের বেশি হকদার। আল্লাহ পাক বলেন; ‘আমার দয়া- তা তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে। কাজেই আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে।’

(সূরা আ'রাফ-আয়াত: ১৫৬)

৫. কোরআন তেলাওয়াত চর্চা করা।

কোরআন শুনলে, পড়লে এবং বুঝে আমল করলে আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ পাক বলেন; কোরআনের অনুসরণ করলে দয়া করা হবে।’(সূরা আ'রাফ-আয়াত: ১৫৫)

৬. কোরআন শ্রবণ করা।

মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনা আল্লাহর দয়ার পথ খুলে দেয়। ইরশাদ হয়েছে, ‘যখন কোরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমরা রহমত লাভ কর।’ (সুরা আরাফ: ২০৪)

৭. দ্বীনি কাজে কষ্ট স্বীকার করা।

হিজরত ও জি-হা-দে-র পথ বেছে নেওয়া মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহের প্রতিশ্রুতি বহন করে।  (সুরা বাকারা: ২১৮)

৮. সুন্নাহর অনুসরণে রহমত মেলে।

আল্লাহ বলছেন- ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যাতে তোমরা দয়া লাভ করতে পারো।’ (সুরা আলে ইমরান: ১৩২)

৯. ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা।

ইস্তেগফার আল্লাহর দয়ার দরজা খুলে দেয়। নবী সালেহ (আ.) তাঁর সম্প্রদায়কে বলেছিলেন, ‘কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না? যেন তোমাদেরকে রহমত করা হয়?’ (সূরা নামল-আয়াত: ৪৬)

১০. আল্লাহর কাছে রহমত লাভের দোয়া করা।

رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً ‘

হে আমাদের রব! আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন’ (সূরা কাহাফ- আয়াত: ১০)—প্রতিদিন পড়ুন।

লেখক: যুক্তরাজ্য প্রবাসী দাঈ ও লেখক

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ