শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদির বাসিন্দারা।

বুধবার (১৮ মার্চ) রাতে দেশটির চাঁদ দেখার খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশটিতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া । এর মধ্যে তুরস্ক ও  অস্ট্রেলিয়ায় আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। এছাড়া সিঙ্গাপুরে ঈদ উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)।

তুরস্কে ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

অন্যদিকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়া জুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

সিঙ্গাপুর জানিয়েছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার তাদের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

তুরস্ক ও সিঙ্গাপুরে রমজানের ২৮তম দিন হিসেবে বুধবার গণনা করা হয়েছে এবং ঐতিহ্যগত চাঁদ দেখার পদ্ধতির পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ