বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নাজমুল হুদা মজনু ||

আমাদের সমাজে মানুষ মানুষকে এভাবে ভয় পায় যে, তারা যেন সাপ-বিচ্ছু, বাঘ-সিংহ; যেকোনো সময় দংশন অথবা হিংস্র থাবা বিস্তার করে আস্ত গিলে খাবে।
চার পাশে হাজারো অন্যায় অবিচার অসঙ্গতি দ্বন্দ্ব আর সংঘাত সত্ত্বেও আমরা নিশ্চল নির্বিকার নিরু‌‌দ্বেগ।

এর মূল কারণ আমরা কুরআন-সুন্নাহ বিমুখ। আমরা আল্লাহর হুকুম মানি না অথবা জানি না। অশুভ অনিষ্টতার আশঙ্কায় আমরা ভীতবিহ্বল। সতত সংশয় সন্দেহ আমাদেরকে তাড়া করে ফিরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী বলেছেন তা জানার উৎসাহ-উদ্দীপনা যেন নিস্তেজ নিঃশেষ।

আসলে আল্লাহ তায়ালা তৌফিক না দিলে কখনো কারো পক্ষে সম্ভব নয় কোনো নেক আমল করা। ভালো থাকা না থাকা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার। তাই তো বিশ্বনবী মুহাম্মাদ সা. দোয়া করতেন-

হে আল্লাহ! আমি আলস্য, অতি বার্ধক্য, ঋণ আর পাপ থেকে আপনার আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি, জাহান্নামের ফিত্‌না, কবরের সঙ্কট, কবরের শাস্তি, প্রাচুর্যের ফিত্‌না ও অভাবের ফিত্‌না থেকে,

হে আল্লাহ! আমি আপনার কাছে মাসিহ দাজ্জালের ফিত্‌নার ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আপনি আমার যাবতীয় গুনাহ বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আমার অন্তর য