বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


জুমার দিনে যেসময়ে দোয়া কবুল হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দোয়া ইবাদতের মূল। দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। যে বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার উপর খুশি হোন। যে চায় না তার উপর অসন্তুষ্ট হোন। (তিরমিজি, হাদিস ৩৩৭৩)
জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিনে দুটি সময় আছে যখন আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন।

দোয়া হলো আল্লাহর সামনে বান্দার সমর্পণ। মহান আল্লাহর দরবারে বান্দার হীনতা ও দীনতা প্রকাশের উত্তম পন্থা দোয়া। তাই দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিনে দু’টি সময় আছে যখন আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন।

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘দোয়াই ইবাদত’। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকারবশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সুরা: মুমিন, আয়াত: ৬০), তিরমিজি, হাদিস ২৯৬৯, আবু দাউদ, হাদিস ১৪৭৯, ইবনে মাজাহ, হাদিস ৩৮২৮)
 
দোয়া ইবাদতের মূল। আল্লাহ তায়ালা তার কাছে প্রার্থনা করা পছন্দ করেন। এতে তিনি বান্দার উপর খুশি হোন। তাইতো আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো’। (সুরা: নিসা, আয়াত: ৩২)
 
যদি রিজিক হালাল হয় আর গোনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করা হয়, তাহলে সে দোয়া অবশ্যই কবুল হয়। এ সম্পর্কে আল্লাহ বান্দার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী! আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখà¦