আল্লাহ তায়ালা কুরআনে কারিমে ইরশাদ করেন, ‘যে রাসূলের আনুগত্য করলো সে পকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো।’ -সূরা আন নিসা: ৮০
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ‘যে আমার সুন্নতকে জীবিত করল, সে আমাকে ভালোবাসল। আর যে আমাকে ভালোবাসল, সে আমার সাথে জান্নাতে থাকবে।’ -(তিরমিজি শরীফ)
মুসলিম জাতির পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সুন্নতের গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌরভময় করতে হজরত রাসূলুল্লাহ সা.-এর ৬৩ বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতকে দিয়েছেন সুন্দর ও উজ্জ্বলময় পথনির্দেশ। যা আমাদের নিকট সুন্নত নামে সুপরিচিত।
ইসলামে এমন কোনো বিষয় নেই, যে সম্পর্কে ইসলাম দিক-নির্দেশনা দেয়নি। লেবাস-পোষাক, চুল, বিয়ে-শাদি, ওলিমা, অসুস্থতা-চিকিৎসা ও রোগীর সেবাতেও হজরত রাসূলুল্লাহ সা.-এর সুন্নত রয়েছে।
লেবাস-পোষাকের ১১ সুন্নত
হজরত রাসূলুল্লাহ সা. সাদা রঙের কাপড় পছন্দ করতেন। -শামায়েলে তিরমিজি
জামা পরিধান করার সময় প্রথমে ডান হাত হাতা প্রবেশ করানো, তারপর বাম হাত। পাজামা পরার স