বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ইমাম ভুল করলে 'লোকমা' দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি যুবাইর মাহমুদ রাহমানি ||

নামাজে ইমাম রাকাতে ভুল করলে আমরা ‘আল্লাহু আকবর’ বলে লোকমা দিই। এবং এ নিয়মটিই আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। অথচ এ নিয়মটি যে সুন্নাহসম্মত নয়, এ সম্পর্কে আমরা অনেকেই  ওয়াকিবহাল নই। তাই এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করব, ইনশাআল্লাহ। 

হাদিসে পাকে এসেছে,

«إِذَا رَابَكُمْ أَمْرٌ، فَلْيُسَبِّحِ الرِّجَالُ، وَلْيُصَفِّحِ النِّسَاءُ»

অর্থাৎ নামাজে যখন তোমাদের কোন সংশয় হয়, তখন পুরুষরা যেন ‘সুবহানাল্লাহ’ বলে ইমামকে সতর্ক করে আর নারীরা (হাতের পিঠে) তালি বাজায়। 
(সহিহুল বুখারি; হাদিস নং ৭১৯০) 

তিরমিজি শরিফের হাদিসে এসেছে, 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قال قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ.

‘তাসবিহ তথা সুবহানাল্লাহ বলা হচ্ছে পুরুষদের জন্যে আর তাসফিক তথা তালি বাজানো নারীদের জন্যে।’ (সুনানুত্ তিরমিজি হাদিস নং ৩৬৯)

 সুতরাং ইমামকে ‘লোকমা’ দেওয়ার সঠিক নিয়ম হল, ‘আল্লাহু আকবর’ এর পরিবর্তে ‘সুবহানাল্লাহ’ বলা। সুবহানাল্ল