সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা

হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের পাঁচটি সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোট জানায়, সৌদি আরব ও ইয়েমেনে হুথিদের অবকাঠামোয় হামলার পর হুমকির উৎস নিষ্ক্রিয় করতে এ সামরিক অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের একটি ক্ষেপণাস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে। পাশাপাশি, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ইয়েমেনের সম্মুখসারিতে হুথিদের প্রতিরক্ষাব্যবস্থা, সদস্যদের সমাবেশস্থল এবং সামরিক সরঞ্জামও অভিযানের লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ