আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথিদের ঐতিহাসিক আব্রাহার ঘটনার সঙ্গে তুলনা করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান। তিনি বলেছেন, আব্রাহা যেমন পবিত্র কাবা ঘরে হামলার উদ্দেশ্যে অভিযান চালিয়েছিল, হুথিরাও তেমনি বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে শায়খ সালেহ আল-ফাওজান বলেন, ইয়েমেনের হুথিরা আব্রাহার পদাঙ্ক অনুসরণ করছে। আব্রাহাও বায়তুল্লাহর ওপর হামলা চালিয়েছিল, আর হুথিরাও বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করছে।
তিনি বলেন, আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করেছিলেন। হুথিদের ক্ষেত্রেও আল্লাহ একই পরিণতি ঘটাবেন বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ইসলামের ইতিহাসে ‘আসহাবুল ফিল’ বা হাতির বাহিনীর ঘটনা হিসেবে পরিচিত আব্রাহার কাবা আক্র