শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হাশিম আমলা ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি দীর্ঘদিন ধরেই দাওয়াতি ও সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সাম্প্রতিক সময়ে তিনি আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজে উল্লেখযোগ্য সময় ব্যয় করছেন। তার হাতে অনেকেই মুসলিম হচ্ছেন। একসঙ্গে এক পরিবারের ৫০ জন মুসলমান হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় তিনি স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ইসলামের শিক্ষা ও মূল্যবোধ তুলে ধরতে কাজ করছেন। এ কাজে তাঁর সঙ্গে আরও কয়েকজন সহযোগীও যুক্ত রয়েছেন।

বিশ্ববিখ্যাত এই ক্রিকেটার নতুন মুসলিমদের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে তিনি কোরআন শিক্ষার ব্যবস্থা, প্রয়োজনীয় সহায়তা এবং মানবিক সহযোগিতার উদ্যোগও গ্রহণ করে থাকেন।

সম্প্রতি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেলেও হাশিম আমলা তা গ্রহণ করেননি। দাওয়াতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বেশি সময় দেওয়ার আগ্রহ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ