রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮


ভারতে প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়ায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদে সার্কিট হাউসের কাছে নামাজ পড়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সমাজবাদী পার্টির (সপা) নেতা হাজী মোহাম্মদ উসমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৮৫ ও ২৯২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে হাজী উসমান বলেন, ‘নামাজ পড়া লজ্জার বিষয় নয়, বরং গর্বের বিষয়। আমি মামলা দেখে ভয় পাওয়ার মানুষ নই।’

তিনি দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটির তারিখ, স্থান ও প্রেক্ষাপটের পূর্ণাঙ্গ তদন্ত করা প্রয়োজন। তার ভাষ্য, নামাজ পড়ার সময় কারও চলাচলের পথ বন্ধ করা হয়নি।

হাজী উসমান আরও বলেন, স্কুলে সরস্বতী বন্দনা এবং সরকারি নির্মাণকাজ শুরুর আগে ভূমিপূজনের মতো ধর্মীয় কর্মকাণ্ড হয়ে থাকে। তাই শুধু নামাজ পড়াকে কেন্দ্র করে প্রশ্ন তোলা হলে সেটিকে বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখা উচিত।

অন্যদিকে পুলিশের দাবি, সার্কিট হাউসের রাস্তায় একটি গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণেই অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ