রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

‘আমার জমি ফিলিস্তিন, আমি যাব না, যাব না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে নিজের ঘর ও ভূমির প্রতি অটুট ভালোবাসার এক আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক বৃদ্ধা ফিলিস্তিনি নারী ধ্বংসস্তূপের মধ্যেও নিজের মাতৃভূমি ছেড়ে না যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে দেখা যায়।

ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘আমার জমি ফিলিস্তিন, আমি যাব না, আমি যাব না।’ তাঁর কণ্ঠে নিজের মাটি ও জন্মভূমির প্রতি গভীর টান এবং বাস্তুচ্যুত না হওয়ার দৃঢ় সংকল্প ফুটে উঠেছে।

চারপাশে ধ্বংসযজ্ঞ, ঘরবাড়ি নিশ্চিহ্ন এবং মানুষের বাস্তুচ্যুতির ভয়াবহতার মধ্যেও ওই নারীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আবেগের সৃষ্টি করেছে। অনেকেই ভিডিওটি ফিলিস্তিনিদের নিজ ভূমি, ঘরবাড়ি ও মাতৃভূমির সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক হিসেবে শেয়ার করছেন।

ফিলিস্তিনিদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি ও সংঘাতের প্রেক্ষাপটে নিজের বাড়ি ও জমি আঁকড়ে থাকার এই দৃশ্য তাদের ভূমির প্রতি ঐতিহাসিক ও আবেগগত বন্ধনের একটি শক্তিশালী চিত্র তুলে ধরে।

ঘর মাটিতে মিশে যেতে পারে, দেয়াল ধ্বংসস্তূপে পরিণত হতে পারে; কিন্তু নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মাটির টান সহজে মুছে যায় না। বৃদ্ধা ওই নারীর কণ্ঠে উচ্চারিত ‘আমি যাব না’—এই দৃঢ়তা যেন ধ্বংসস্তূপের মধ্যেও টিকে থাকা স্বদেশের প্রতি ভালোবাসারই প্রতিচ্ছবি। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ