রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের পবিত্র মসজিদে নববীতে আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) একটি বিশেষ ইলমি দরস দেবেন প্রখ্যাত কারী ও আলেম শায়খ ইয়াসির আদ-দোসারি।

‘উপকারী জ্ঞান: অর্জন ও আত্মশুদ্ধির সমন্বয়’ শীর্ষক এ দরস অনুষ্ঠিত হবে শুক্রবার, ২৪ সফর ১৪৪৮ হিজরি (৭ আগস্ট ২০২৬) মাগরিবের নামাজের পর।

মসজিদে নববির প্রথম সৌদি সম্প্রসারণ অংশে, উমর (রা.) গেট ও উসমান (রা.) গেটের মধ্যবর্তী স্থানে এ দরস অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দরসে উপকারী জ্ঞান অর্জনের গুরুত্ব, জ্ঞানচর্চার সঙ্গে আত্মশুদ্ধির সম্পর্ক এবং একজন মুসলিমের ব্যক্তিগত ও আধ্যাত্মিক জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করবেন শাইখ ইয়াসির আদ-দোসারি।
যারা সরাসরি মসজিদে নববিতে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য দারসটি ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ