মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এক মুসলিম যুবককে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবক একজন ফেরিওয়ালা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত মঙ্গলবার (৯ জুন) জেলার বান্দোয়ান থানার সাগা সুপুরী (সুপুরডিহি) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আকবর মণ্ডল (৪৭) বাঁকুড়া জেলার পুনিশোল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন এবং ভ্যানে করে স্টিলের বাসনপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে ফেরি করার সময় তাকে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ।

পরিবারের দাবি, বাড়ির ভেতরে লাঠি ও কুড়াল দিয়ে আকবর মণ্ডলের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিশ্বনাথ মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ছেলে জুলফিকার মণ্ডল অভিযোগ করেন, তার বাবাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং পরে কুড়াল ও ছোরা দিয়ে গুরুতরভাবে জখম করা হয়। তিনি জানান, পুলিশ ফোন করে মৃত্যুর খবর দেয়ার পর হাসপাতালে গিয়ে বাবার রক্তাক্ত লাশ দেখতে পান।

তিনি আরও দাবি করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মুসলিমদের বিরুদ্ধে ভীতি ও বিদ্বেষমূলক পরিবেশ তৈরি হয়েছিল, যার কারণে তার পরিবার আতঙ্কে ছিল। তবে তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আকবর মণ্ডল দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফেরির কাজ করতেন এবং পরিচিত ছিলেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। সূত্র: দ্য ওয়্যার

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ