সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’ 

মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ অধ্যাপক ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস নতুন প্রশাসনিক দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে শায়খ ড. আহমদ বিন আলী আল-হুযাইফিকে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধানের সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

সম্প্রতি জারি করা এক সিদ্ধান্তে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রশাসনিক ও ইলমি কার্যক্রমকে আরও শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা এবং মসজিদে নববীতে আগত মুসল্লি ও জিয়ারতকারীদের জন্য ধর্মীয় সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, সৌদি নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী দুই পবিত্র মসজিদ ও সেখানে আগত মুসল্লি-জিয়ারতকারীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ নিয়োগ দেওয়া হয়েছে। এতে ধর্মীয় কার্যক্রমের সমন্বয়, প্রশাসনিক দক্ষতা এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: হারামাইন আর্কাইভ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ