শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারামে নারীদের জন্য হিজরে ইসমাঈল (হাতিম) প্রবেশের নির্ধারিত সময়সূচি ও প্রক্রিয়া জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নারীদের ৭৫, ৭৬ অথবা ৭৭ নম্বর গেটের যেকোনো একটিতে নির্ধারিত সারিতে অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা পর্যায়ক্রমে প্রতিটি দলকে হিজরে ইসমাঈলে প্রবেশের সুযোগ দেবেন এবং সেখানে পৌঁছানোর পর প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

ভেতরে নফল নামাজ আদায়ের ইচ্ছা থাকলে ফজরের নামাজের পর থেকেই অজু (ওজু) বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রবেশের সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ইবাদত করা যায়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রবেশের জন্য গেটগুলো রাত ২টা থেকে উন্মুক্ত থাকবে। আর হিজরে ইসমাঈলে নারীদের প্রবেশের নির্ধারিত সময় সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত।

তবে প্রতি শুক্রবার হিজরে ইসমাঈল নারীদের প্রবেশের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ