বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা

দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ববিখ্যাত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার তিন দিনব্যাপী অধিবেশন সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব অনুমোদনের মধ্য দিয়ে শেষ হয়েছে। অধিবেশনে শিক্ষা, প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠান পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

দেওবন্দের গেস্ট হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। একই সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা সন্তোষজনক হারে বৃদ্ধির প্রস্তাবও গৃহীত হয়।

শিক্ষার মানোন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন শিক্ষক নিয়োগের প্রস্তাবও শূরা সভায় অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

অধিবেশনের শুরুতে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানীর সভাপতিত্বে শিক্ষা, হিসাবরক্ষণ এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে শূরা সদস্যরা প্রতিবেদনগুলোর ওপর বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সম্প্রতি ইন্তেকাল করা মজলিসে শূরার বিশিষ্ট সদস্য মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমাদ দেওবন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়। তবে তাঁর শূন্য পদে নতুন সদস্য মনোনয়নের বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।

তিন দিনব্যাপী এ গুরুত্বপূর্ণ অধিবেশনের সমাপনী পর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অধিবেশনে দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার শীর্ষস্থানীয় সদস্য, জ্যেষ্ঠ উলামায়ে কেরাম এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ