রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে—চীন-রাশিয়াকে ট্রাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান যুদ্ধে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে আশ্বস্ত করেছেন যে, কোনও অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে না বা অস্ত্র বিক্রি করবে না।”

ট্রাম্প আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে বলেছিলেন যে, তিনি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। তাই রাশিয়া ও চীন ইরান যুদ্ধে অংশ নিচ্ছে না বলেই ট্রাম্প বিশ্বাস করেন। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি পোস্টে লেখেন, যদি তারা (অংশগ্রহণ) করত, তাহলে সেটি তাদের জন্য খুব খারাপ হত, এটি নিশ্চিতভাবেই তাদের সর্বোত্তম স্বার্থে হত না।”

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে এবং ইরানের সর্বোচ্চ নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করে। এখনও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত চারজন জানিয়েছেন, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। এরপর এই হামলায় রাশিয়ার ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা রাশিয়া তেহরানকে সিআইএ- এর স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছে কিনা কিংবা কোনও তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কিনা সেটিই তদন্ত করে দেখা হচ্ছে।

ওদিকে, ইরানকে অস্ত্র কিনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ