বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে

মসজিদে নববীতে আগতদের জন্য চালু হলো নতুন সেবা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের পবিত্র মদিনায় মসজিদে নববীতে আগত জিয়ারতকারী ও মুসল্লিদের জন্য একটি নতুন ‘ভ্রাম্যমাণ ধর্মীয় সেবাকেন্দ্র’ চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্তর্জাতিক মুসল্লি ও দর্শনার্থীদের জন্য দীনি সেবা আরও সহজ ও গতিশীল করা হলো।

নতুন এই ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে মুসল্লিরা নিচের সেবাগুলো খুব সহজেই পাবেন। এর মধ্যে রয়েছে- মসজিদে নববীর বিভিন্ন কার্যক্রম ও ইবাদতসংক্রান্ত যেকোনো বিষয়ে অন-দ্য-স্পট গাইডলাইন পাবেন। দর্শনার্থীদের ধর্মীয় বিভিন্ন জিজ্ঞাসা ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বহুভাষী মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন ভাষায় অনূদিত শিক্ষামূলক ও প্রচারণামূলক উপকরণ বা সাহিত্য প্রদান।

মসজিদে নববীতে আগত বৈচিত্র্যময় ভাষাভাষী ও বিভিন্ন সংস্কৃতির লাখো মানুষের ইবাদত ও সফরকে আরও সুগম ও সহজতর করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ