বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে

৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় ৯ বছর কারাবন্দি থাকার পর সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়খ আলী বাদহাদাহ মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২১ জুলািই) তার মুক্তির খবরে বিশ্বজুড়ে শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ও ইসলামপ্রিয় মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবে পরিচালিত একটি ব্যাপক অভিযানের সময় শায়খ আলী বাদহাদাহকে আটক করা হয়। ওই সময় দেশটির বেশ কয়েকজন খ্যাতিমান আলেম, ইসলামি চিন্তাবিদ ও সামাজিক ব্যক্তিত্বকেও গ্রেপ্তার করা হয়েছিল।

দীর্ঘদিন কারাগারে থাকার পর তার মুক্তির খবর অনুসারীদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়ে অসংখ্য বার্তা প্রকাশ করা হচ্ছে। অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ওই অভিযানের বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সমালোচকদের দাবি ছিল, এটি সরকারের নীতির সমালোচক বা ভিন্নমতাবলম্বী কিছু ব্যক্তির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ বরাবরই জানিয়ে এসেছে, এসব পদক্ষেপ দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আইন প্রয়োগের স্বার্থেই নেওয়া হয়েছিল।

শায়খ আলী বাদহাদাহর মুক্তি নিয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে তার মুক্তির সংবাদ প্রকাশের পর ইসলামি বিশ্বে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, ভবিষ্যতে সৌদি আরবে আটক থাকা অন্যান্য আলেম ও বুদ্ধিজীবীদের বিষয়েও ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। সূত্র: ইউএনএ নিউজ, মিল্লাত টাইমস উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ