বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের হামলা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নিক্ষিপ্ত ড্রোনে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং এবং একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার (১৯ জুলাই) ইরানি ড্রোনের আঘাতে এ দু’ই কেন্দ্রে আগুন ধরে গিয়েছিল।

ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা (এএফপি) এক প্রতিবেদনে কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, কুয়েতের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই নিয়ে টানা তৃতীয় রাত হামলা চালিয়েছে ইরান। এর আগে শনিবার দেশটির একটি তেল ডিপোতে ড্রোন হামলা করেছিল ইরানি প্রতিরক্ষা বাহিনী। তার আগের দিন শুক্রবারও কুয়েতের বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ কেন্দ্রে হামলা হয়েছিল।  

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুয়েতের বিদ্যুৎ, পানি এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “ইরানের আগ্রাসী ড্রোন হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আষে। আগুনে বিদুৎ কেন্দ্রের বেশ কয়েকটি জেনারেটর ইউনিট পুড়ে গেছে। গত ৩ দিনের মধ্যে এই নিয়ে মোট দু’বার কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা করল ইরান।”

এদিকে একই দিন বাহরাইনের রাজধানী মানামার আশপাশেল এলাকাগুলো লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানা গেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ঘাঁটির সদরদপ্তর অবস্থিত। দেশটির সরকারি কর্তৃপক্ষের দাবি, দেশটির বেসামরিক স্থাপনায় হামলা করেছে ইরান।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আজ সোমবার সকালে এক বিবৃতিতে দাবি করেছে, ইরানে যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাব দিতে রোববার কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটির একাধিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে।

সূত্র : এএফপি, জিও নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ