বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

উচ্চ আদালতে জমিয়তে উলামায়ে হিন্দের বড় জয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে মসজিদ, মাদরাসা, দরগাহ, বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার বিরুদ্ধে চলমান বুলডোজার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত শনিবার (১৮ জুলাই) অন্তর্বর্তীকালীন আদেশে আগামী দুই সপ্তাহের জন্য সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিরুদ্ধে কোনো ধরনের উচ্ছেদ বা ভাঙচুরমূলক অভিযান পরিচালনা না করার নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট একই সঙ্গে আবেদনকারীদের রাজস্থান হাইকোর্টের যোধপুর বেঞ্চে (ডিভিশন বেঞ্চ) আবেদন করার নির্দেশ দেন। হাইকোর্টে বিষয়টির শুনানি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তির বিরুদ্ধে কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও আদালত আদেশে উল্লেখ করেন।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত নাগরিকদের পক্ষে জমিয়তে উলামায়ে হিন্দ এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা আদালতকে জানান, রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় মসজিদ, মাদরাসা, দরগাহসহ বিভিন্ন ধর্মীয় ও আবাসিক স্থাপনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বুলডোজার অভিযান পরিচালিত হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্তদের মৌলিক অধিকার রক্ষায় অবিলম্বে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রয়োজন।

আদালত আবেদনকারীদের যুক্তি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে উচ্ছেদ কার্যক্রমে স্থগিতাদেশ দেন এবং বিষয়টি রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিষ্পত্তির জন্য পাঠানোর নির্দেশ দেন।

এদিকে সুপ্রিম কোর্টের এ অন্তর্বর্তীকালীন আদেশকে স্বাগত জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নাগরিক, মসজিদ, মাদরাসা, দরগাহ এবং অন্যান্য ধর্মীয় ও আবাসিক স্থাপনার সুরক্ষায় সংগঠনটির আইনি লড়াই অব্যাহত থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ভারতের সংবিধান এবং আইনের শাসনের ভিত্তিতেই এ বিরোধের ন্যায়সঙ্গত সমাধান হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার নিশ্চিত হবে। সূত্র: ইউএনএ নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ