রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন জুলাই প্রত্যাশা পূরণ হয়নি, ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে: পীর সাহেব চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন বা হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী ‘সিদ্ধান্তমূলক ও বিধ্বংসী’ প্রতিক্রিয়া জানাবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে বড় শয়তান এবং অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু বলে উল্লেখ করেন। পরে রোববার আলজাজিরার প্রতিবেদনেও বিবৃতিটি উল্লেখ করা হয়।

আবদুল্লাহি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, জনগণ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঐক্য আরও জোরদার করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে যুক্তরাষ্ট্রকে আগের যে কোনো সময়ের তুলনায় আরও বড় মূল্য দিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, সামরিক সংঘাতে ধারাবাহিক ব্যর্থতার পর শত্রুপক্ষ এখন জনগণ ও তাদের নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।

ইরানি এই কমান্ডার বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতাই দেশের দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র ভূখণ্ডের শান্তি ও নিরাপত্তার শক্ত ভিত্তি।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ