বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন সামরিক বাহিনী টানা সপ্তম রাতের মতো ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বাহিনীটির বরাতে শনিবার সকালে আলজাজিরা খবর প্রকাশ করেছে।

সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ হামলা ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিট (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয়েছে।

সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানকে জবাবদিহির আওতায় রাখতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

এছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে উল্লেখ করে সেন্টকম জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ