শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের অন্যতম ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাঞ্জাবের কাসুর জেলার সদর থানায় এক নাগরিকের আবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে এ মামলা নথিভুক্ত করা হয়।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আসলামের অভিযোগের পর তিনটি ধারায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, গত ১৩ জুলাই কাসুরে এক জনসভায় মাওলানা ফজলুর রহমান আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর শহীদ সদস্যদের সম্পর্কে ‘আপত্তিকর ও অবমাননাকর’ মন্তব্য করেছেন।

মামলায় পাকিস্তান দণ্ডবিধির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ), ১৫৩-এ (বিভিন্ন শ্রেণি বা গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো) এবং ৫০৫-বি (জনসাধারণ বা সশস্ত্র বাহিনীর মধ্যে আতঙ্ক, অস্থিরতা বা বিদ্রোহ উসকে দেওয়ার মতো বক্তব্য প্রদান) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আইন অনুযায়ী, রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বা আদালতের বিবেচনায় নির্ধারিত মেয়াদের কারাদণ্ডের পাশাপাশি জরিমানার বিধান রয়েছে। এছাড়া ১৫৩-এ ধারায় সর্বোচ্চ পাঁচ বছর এবং ৫০৫-বি ধারায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

তবে এ ঘটনায় মাওলানা ফজলুর রহমান বা তার দল জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ)-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: ডেইলি পাকিস্তান

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ