বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মসজিদে নববিতে অনুষ্ঠিতব্য সামার ফাউন্ডেশনাল সায়েন্টিফিক কোর্সের অংশ হিসেবে বিশেষ দারস প্রদান করবেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই), ২৯ মুহাররম ১৪৪৮ হিজরি, মাগরিবের নামাজের পর এ দারস অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মসজিদে নববির প্রথম সৌদি সম্প্রসারণ অংশে (দুই প্রাঙ্গণের মাঝামাঝি স্থানে) এ বিশেষ পাঠ অনুষ্ঠিত হবে। এতে ইসলামি জ্ঞানচর্চা ও শরয়ি শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন শাইখ আস-সুদাইস।

দেশ-বিদেশ থেকে আগত মুসল্লি, শিক্ষার্থী ও জ্ঞানপিপাসুদের সরাসরি মসজিদে নববিতে উপস্থিত থেকে দারসে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়া যারা উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য অনলাইনে সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা থাকবে। আয়োজকরা জানিয়েছেন, দারস শুরুর আগে লাইভ সম্প্রচারের লিংক প্রকাশ করা হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ