রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

ইরানে হামলা ফের স্তগিত করলেন ট্রাম্প, চুক্তিতে আগ্রহী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের উপর ‘পরিকল্পিত’ হামলা স্থগিত ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে এমন সিদ্ধান্তে উপনিত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার অগ্রগতি অগ্রগতি চান।  

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এমন একটি চুক্তি হতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও এর বাইরের সব দেশের জন্যই গ্রহণযোগ্য হবে।’

তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে থমকে থাকা আলোচনায় ঠিক কী ধরনের অগ্রগতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্প জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো আঞ্চলিক নেতাদের মধ্যস্থতার কারণেই তিনি সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।  

পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘আমি যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানিয়েল কেইন এবং মার্কিন সামরিক বাহিনীকে বলে দিয়েছি, আগামীকাল ইরানে আমাদের যে নির্ধারিত হামলা চালানোর কথা ছিল, তা আমরা করছি না।’

তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণমাত্রায় বড় ধরনের হামলা চালানোর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ