রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাব দিলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সেই প্রস্তাব ইতোমধ্যেই ওয়াশিংটনে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।  

সোমবার (১৮ মে) রয়টার্সকে পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানি সূত্রটি সংশোধিত প্রস্তাবটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তবে দুই পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনো সমঝোতায় আসতে দীর্ঘ সময় লাগবে কি না—এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, আমাদের হাতে বেশি সময় নেই। 

একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে সূত্রটি আরও যোগ করে, উভয় দেশই (যুক্তরাষ্ট্র ও ইরান) ঘনঘন তাদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বিষটি নিশ্চিত করে বলেছেন, ‘তেহরানের মতামত পাকিস্তানের মাধ্যমে মার্কিন পক্ষকে জানানো হয়েছে।’ কিন্তু তিনিও নতুন প্রস্তাবের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

বাঘেই জোর দিয়ে বলেছেন, তাদের দাবিগুলো ‘দায়িত্বশীল’ ও ‘উদার’। তবে ওয়াশিংটন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উপাদান নিয়ে যে ‘ধারণা’ দিয়েছে, তা ভিত্তিহীন বলে ইরান মনে করে।

রয়টার্স জানিয়েছে, নতুন প্রস্তাবেও ইরান যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধের অবসান এবং লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। এছাড়া, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। সেই সঙ্গে হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর দেওয়া হয়।

এরেআগে গতকাল রোববার ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে ইরান। যত দ্রুত সম্ভব পদক্ষেপ নাও। নাহলে তাদের আর কোনো কিছু্ই থাকবে না।’

উল্লেখ্য, ৪০ দিনের তীব্র সংঘাতের পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও আলোচনার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে এটি বর্ধিত করেন। এখনো সেই যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে। তবে দুই দেশের মধ্যে আবারো উত্তেজনা এই ভঙ্গুর যুদ্ধবিরতিকে নাড়িয়ে দিয়েছে। এতে ফের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জেগে উঠেছে।

সূত্র: রয়টার্স

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ