রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বন্ধের ঘোষণা শুভেন্দু সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গে ধর্ম ও শ্রেণিভিত্তিক বিভিন্ন ভাতা ও সহায়তামূলক প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা আগামী মাস থেকে বন্ধ হতে যাচ্ছে।

সোমবার (১৮ মে) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, চলতি মে মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর আওতায় ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকর থাকবে। তবে আগামী ১ জুন থেকে ধর্মভিত্তিক এসব সহায়তা পুরোপুরি বন্ধ করা হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে পরিচালিত প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুর্গাপূজার অনুদান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

একই সঙ্গে তৃণমূল সরকারের আমলে এসব ভাতা বণ্টনে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান অগ্নিমিত্রা পাল।

দীর্ঘদিন ধরেই বিজেপি ধর্মের ভিত্তিতে ভাতা প্রদানকে ‘তোষণের রাজনীতি’ বলে সমালোচনা করে আসছিল। দলটির অভিযোগ ছিল, পূর্ববর্তী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এসব প্রকল্প ব্যবহার করেছে। সরকার গঠনের মাত্র নয় দিনের মাথায় নতুন প্রশাসনের এমন সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

তবে ধর্মভিত্তিক ভাতা বন্ধের পাশাপাশি নতুন করে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, পূর্বে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় সুবিধাপ্রাপ্তদের স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো হবে। নতুন আবেদনকারীদের জন্যও শিগগিরই অনলাইন পোর্টাল চালু করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ