রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

পূর্ব জেরুজালেমে প্রতিরক্ষা কার্যালয় গড়বে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর ভেঙে ফেলা পুরোনো কম্পাউন্ডে নতুন প্রতিরক্ষা কার্যালয় নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা।

রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেরুজালেম পৌরসভা এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই কম্পাউন্ডে সামরিক জাদুঘর, সেনা নিয়োগ কার্যালয় এবং প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় স্থাপন করা হবে।

ইসরায়েল গত বছর ইউএনআরডব্লিউএর ওই স্থাপনাটি দখলে নেওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে কম্পাউন্ডের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়। জাতিসংঘের সংস্থাটি তখন এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ সিদ্ধান্তকে সার্বভৌমত্ব, জায়নবাদ ও নিরাপত্তার প্রতীক বলে উল্লেখ করেছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও সংস্থাটি গত বছরের শুরু থেকেই ওই ভবন ব্যবহার করছিল না। ইসরায়েল তাদের সব স্থাপনা খালি করে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল। তবে ইসরায়েলের নতুন পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইউএনআরডব্লিউএ।

জাতিসংঘ ও বিশ্বের অধিকাংশ দেশ পূর্ব জেরুজালেমকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে এলাকাটি দখল করে ইসরায়েল। যদিও পুরো জেরুজালেমকেই নিজেদের অবিভাজ্য রাজধানী দাবি করে দেশটি।

ইউএনআরডব্লিউএ গাজা, পশ্চিম তীরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় লাখো ফিলিস্তিনিকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও আশ্রয় দিয়ে আসছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, সাবেক ইউএনআরডব্লিউএ কম্পাউন্ডের ধ্বংসাবশেষের ওপর নতুন সেনা নিয়োগ কার্যালয় ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কার্যালয় গড়ে তোলার চেয়ে বেশি প্রতীকী ও ন্যায্য কিছু হতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, ইউএনআরডব্লিউএর কিছু কর্মী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় জড়িত ছিল।

ইসরায়েলের দাবি, ওই হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এরপর হামাসবিরোধী যুদ্ধে গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ।

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, অভিযোগের পর কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হলেও সব অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেয়নি ইসরায়েল। সংস্থাটির সাবেক প্রধান ফিলিপ লাজারিনি এর আগে অভিযোগ করেছিলেন, ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে বৃহৎ পরিসরে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে ইসরায়েল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ