বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

আবু ধাবিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনও হতাহত কিংবা তেজস্ক্রিয়তার মাত্রায় কোনও প্রভাব পড়েনি। 

রোববার (১৭ মে) আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু ধাবি মিডিয়া অফিস বলেছে, ‌‌‘আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরের সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলা হয়েছে। হামলায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

পোস্টে বলা হয়েছে, ড্রোন হামলার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া পারমাণবিক নিরাপত্তা কিংবা তেজস্ক্রিয়তার মাত্রায় হামলার কোনও প্রভাব পড়েনি।

আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রণ বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ বলেছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে।

তবে এই সম্ভাব্য ড্রোন হামলার জন্য কে বা কারা দায়ী, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চলাকালীন সংযুক্ত আরব আমিরাত বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। এর আগে জ্বালানি ও সামুদ্রিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ ধরনের কিছু হামলার পেছনে ইরান জড়িত ছিল বলে আমিরাতের কর্তৃপক্ষ দাবি করেছিল।

সূত্র: এএফপি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ