বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কলকাতায় জুমার নামাজে মুসল্লিদের মুখোমুখি পুলিশ, উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে সম্প্রতি ক্ষমতায় এসেছে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এতে সেখানকার মুসলিমরা বেশ বিপাকে আছে। আজ শুক্রবার (১৫ মে) জুমার নামাজকে কেন্দ্র করে কলকাতার রাজাবাজার এলাকায় মুসল্লিদের মুখোমুখি হয় পুলিশ। রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাজার ক্রসিং এলাকায় কয়েকজন মুসল্লি সড়কের ওপর জুমার নামাজ আদায় শুরু করলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। এ সময় কিছু যুবক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং রাস্তাতেই নামাজ আদায় করার অবস্থানে অনড় থাকেন।

ঘটনার জেরে মুসলিম অধ্যুষিত এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।

পুলিশের হস্তক্ষেপে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ব্যস্ত সড়কে নামাজ আদায়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। অন্যদিকে মুসল্লিদের পক্ষ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় খোলা স্থানে জুমার নামাজ আদায়ের প্রচলন রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ