রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

যুদ্ধ শেষ করতে ইরানকে সংলাপ-আলোচনার আহ্বান জানিয়েছে চীন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান যুদ্ধ ইতোমধ্যেই অঞ্চলে ভয়াবহ মানবিক ও নিরাপত্তাজনিত বিপর্যয় সৃষ্টি করেছে এবং এর গুরুতর প্রভাব পড়ছে আন্তর্জাতিক পর্যায়েও।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যত দ্রুত সম্ভব এই যুদ্ধের সমাধান খুঁজে বের করতে হবে। একই সঙ্গে যুদ্ধ বন্ধ এবং স্ট্রেইট অব হরমুজ পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে আলোচনার সুযোগ যেন কোনোভাবেই হারিয়ে না যায়।

তিনি আরও বলেন, এই সংকট নিরসনের সঠিক পথ হলো সংলাপ ও আলোচনা। হরমুজ প্রণালিতে যাতে কোনো ধরনের বাধা বা সমস্যা না থাকে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ