বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বিমানে লেখা ‘মিনাব-১৬৮’, কী রহস্য এতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আর এ সফরে আরাঘচির ব্যবহৃত বিমানের নাম মিনাব-১৬৮। বিশ্লেষকদের মতে বিশেষ বার্তা বহন করছে এ-নাম।  

বৃহস্পতিবার (১৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে—আরাঘচি মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে—আরাঘচির বহনকারী উড়োজাহাজটির নাম ছিল ‘মিনাব-১৬৮’। যা বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করছে। যুদ্ধ শুরুর সময় ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ কন্যাশিশু। সে স্মরণে এই নাম রাখা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ