চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়।
সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘গ্রেট হল অব দ্য পিপলে’র বিশাল কনফারেন্স রুমে বিশ্বের দুই বৃহৎ অর্ধনীতিতে সমৃদ্ধ দেশের প্রেসিডেন্টদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
চীনের স্থানীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের সঙ্গে যোগ হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।
তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কারা কারা সঙ্গী হয়েছে সে তালিকা প্রকাশ করেনি কোনো সংবাদমাধ্যম।
বৈঠকের শুরুতে ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে জানিয়েছেন, তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে করে নিয়ে এসেছেন।
তিনি বলেন, ‘আমরা আগে থেকেই এক ছিলাম। যখনই কোনো সমস্যা সামনে এসেছে, আমরা মিলেমিশে সমাধান করেছি। আমি আপনাকে কল দিতাম। আপনিও আমাকে কল দিতেন। মানুষ জানে না, যখনই আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, আমরা দ্রুত সেটির সমাধান করেছি।’
নিজের সঙ্গে সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আজকের সেরা ব্যক্তিরা এখানে আসার একমাত্র উদ্দেশ্য, আপনাকে সম্মান জানানো।’
এই বৈঠককে মানুষ বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করছে উল্লেখ করে ট্রাম্প শি জিনপিংকে বলেন, আলোচনা ফলপ্রসু হওয়ার ক্ষেত্রে আমি খুবই আশাবাদী।
তিনি বলেন, ‘আপনার সঙ্গে দেখা হওয়া, আপনার বন্ধু হওয়ার আমার জন্য গর্বের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এরআগে কখনো এত ভালো ছিল। এখন আমি সে আশা রাখি।’
সূত্র: বিবিসি
জেডএম/
