বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

এবার সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যুক্ত হচ্ছে ‘তুরস্ক ও কাতার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষপটে এসেছে ব্যাপক পরিবর্তন। এ প্রেক্ষাপট সামনে রেখে সম্প্রতি পাকিস্তান ইঙ্গিত দিয়ে বলেছে, সৌদি আরবের সঙ্গে তাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে এবার যুক্ত হতে পারে তুরস্ক ও কাতার।

বুধবারস (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এ ব্যবস্থার চূড়ান্ত আকার নির্ধারণের কার্যক্রম চলমান। অদূর ভবিষ্যতে এটি আরও বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে রূপ নিতে পারে বলেও তিনি প্রতিবেদনে ইঙ্গিত দেন।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঘিরে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার সময়ই এ উদ্যোগ প্রকাশ্যে এলো। এ সংঘাত উপসাগরীয় দেশগুলোকে সরাসরি প্রভাবিত করেছে এবং জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথ ও সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত সোমবার রাতে পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘কাতার ও তুরস্ক যদি এ বিদ্যমান চুক্তিতে যোগ দেয়, তাহলে আমরা তাদের অবশ্যই স্বাগত জানাব।’ তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো ‘সমমনা’ দেশগুলোর মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা। যাতে করে ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তা’ আরও শক্তিশালী হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ