বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ইরানের তেল সরবরাহের তথ্য দিতে পারলে দেড় কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের তেল সরবরাহের তথ্য দিলে দেড় কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র বলে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং এর সহায়তাকারীদের সঙ্গে সম্পর্কিত তেল সরবরাহ সংক্রান্ত তথ্যের জন্য এই পুরস্কার ঘোষণা করেছে।

পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’-এর পক্ষ থেকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির তেল চালান, এ ধরনের অবৈধ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত ট্যাঙ্কার বা সংস্থা অথবা সংশ্লিষ্ট কার্যকলাপ বা ব্যক্তি সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য থাকলে এই বিপুল পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এদিকে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে প্রতিষ্ঠা করছে ইরান। এরই অংশ হিসেবে তেহরানের সঙ্গে জ্বালানি পরিবহন চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট পাঁচটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য দুই দেশই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত এই অঞ্চল থেকেই বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখার পর হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরান এখন প্রণালি পুরোপুরি বন্ধ না করে সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল নিয়েছে।

অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের ক্লদিও স্টয়ার বলেন, হরমুজ আর নিরপেক্ষ নৌপথ নয়, এটি এখন ইরানের নিয়ন্ত্রিত করিডরে পরিণত হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ