মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

জনগণের সমস্যার সরাসরি সমাধান দিচ্ছেন আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সরাসরি সমাধানের উদ্যোগ নিচ্ছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। নিয়মিত জনশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তিনি।

সোমবার (১১ মে) হায়দরাবাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে ওয়াইসি দলীয় বিধায়ক (MLA), বিধান পরিষদ সদস্য (MLC) এবং অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত থেকে জনগণের বিভিন্ন সমস্যা শোনেন।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে উপস্থিত সাধারণ মানুষ তাদের স্থানীয় সমস্যা, সেবাসংক্রান্ত জটিলতা ও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় অনেক সমস্যার ক্ষেত্রেই সরাসরি নির্দেশনা দিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেন ওয়াইসি।

ওয়াইসি বলেন, জনগণের কণ্ঠস্বর হওয়া এবং তাদের সমস্যার বাস্তব সমাধান করাই রাজনীতির মূল দায়িত্ব। তাই নিয়মিতভাবে এমন জনশুনানি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্র: ওয়াইসির ফেসবুক পেইজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ