বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

হজ মৌসুমে স্কুলে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজকে সামনে রেখে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পবিত্র নগরী মক্কার কিছু স্কুলে আংশিকভাবে অনলাইন ক্লাস চালু করা হচ্ছে। হজ মৌসুমের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে এবং শহরের সড়ক ও পরিবহনব্যবস্থার ওপর চাপ কমাতে সৌদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (০৮ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মক্কা অঞ্চলের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত কিছু স্কুলে সাময়িকভাবে সরাসরি ক্লাসের পরিবর্তে অনলাইন কার্যক্রম পরিচালিত হবে। এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা। হজ মৌসুমে যাতে শিক্ষাকার্যক্রম ব্যাহত না হয়, সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগটি বছরের সবচেয়ে ব্যস্ত সময়গুলোর একটিতে জনসমাগম ও যান চলাচল নিয়ন্ত্রণে সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ। কারণ, বার্ষিক হজ পালনের জন্য এ সময় লাখো হাজির মক্কায় আগমন ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ও গাড়ির চাপ কমানো সম্ভব হবে। পাশাপাশি হাজি ও সেবাদানকারী কর্মীদের চলাচল আরও সহজ হবে। এতে গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) ঘিরে কেন্দ্রীয় এলাকা এবং প্রধান পরিবহনপথগুলোতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নেও সহায়তা মিলবে।

আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার এসব স্কুলে অনলাইন কার্যক্রম চালু থাকবে। যেসব স্কুলে অনলাইন ক্লাস চালু করা হবে, সেগুলো তাদের ভৌগোলিক অবস্থান ও কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মসজিদুল হারামের আশপাশের স্কুল, দ্বিতীয় ও তৃতীয় রিং রোডসংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং হজ কার্যক্রম ও সেবার সঙ্গে যুক্ত সরকারি সংস্থাগুলোর জন্য নির্ধারিত স্কুল ভবন।

মক্কা শিক্ষা বিভাগ জানিয়েছে, হজ মৌসুমে পরিকল্পনাটি নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান ও শিক্ষকদের ডিজিটাল শিক্ষাব্যবস্থা নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ