সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০ পর্বতারোহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আরও ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছে, তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। 

শুক্রবার (৮ মে) দেশটির আগ্নেয়গিরিবিদ্যা ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ডুকোনোতে অগ্ন্যুৎপাত ঘটে। এতে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল) উঁচু আগ্নেয় ছাইয়ের স্তম্ভ তৈরি হয়। এসময় একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আগ্নেয়গিরিটি সক্রিয় থাকায় ১৭ এপ্রিল থেকে পর্বতারোহণে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তা অমান্য করেই নিখোঁজ পর্বতারোহীর ওই দলটি উপরে উঠেছিল।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি বার্তা সংস্থাকে জানিয়েছেন, অগ্ন্যুৎপাতে আটকা পড়া ২০ জন পর্বতারোহীর মধ্যে অনেকের বেঁচে থাকার খবর পাওয়া গেছে। তাদের সন্ধানে পুলিশসহ কয়েক ডজন কর্মী মোতায়েন করা হয়েছে। 

তিনি আরও বলেন, আটকা পড়া পর্বতারোহীদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের বাসিন্দা।

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস টিভিকে জানিয়েছেন, নিহত তিনজন পর্বতারোহীর মধ্যেও দুইজস বিদেশি নাগরিক।

এদিকে আগ্নেয়গিরির ছাই বৃষ্টি আশঙ্কায় টোবেলো শহরের বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির মুখ থেকে ৪ কিলোমিটার (২.৪ মাইল) দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও উৎক্ষিপ্ত শিলাখণ্ডের এবং লাভা প্রবাহের সম্ভাব্য বিপদ সম্পর্কেও সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম আগ্নেয়গিরি প্রবণ দেশ, যেখানে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। দ্বীপরাষ্ট্রটি মূলত প্যাসিফিক রিং অব ফায়ারের (Ring of Fire) উপর অবস্থিত। ইউরেশীয়, প্রশান্ত মহাসাগরীয় এবং ইন্দো-অস্ট্রেলীয় টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে এখানে ঘনঘন আগ্নেয়গিরির তৎপরতা দেখা যায়। এরমধ্যে মাউন্ট ডুকোনো একটি অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি এবং গত মার্চ মাস থেকে এখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে।

সূত্র: আলজাজিরা 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ