সোমবার, ২৫ মে ২০২৬ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাষ্ট্রের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হচ্ছে নাগরিকরা: ইসলামী আন্দোলন মুফতি মোহাম্মদ আলীর নামে ভুয়া সহায়তার আবেদন, সতর্ক থাকার আহ্বান বরিশালজুড়ে হামে ৪৬ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭ হাজার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শান্তা ফারজানার ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ হেফাজতের জামিনে মুক্তি পেলেন এনসিপির তারেক রেজা গাজাগামী ত্রাণকর্মীদের নির্যাতন: ৮ মুসলিম দেশের প্রতিবাদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান: সামরিক উপদেষ্টা কোরবানির গোশত বণ্টন ও কিছু জরুরি মাসআলা নদী ভাঙনের কবলে তিস্তাপাড়ের জনগণ, মানবেতর জীবন যাপন

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ফ্যাক্টর হয়ে উঠছে গাজা ইস্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে এবার সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি হয়ে উঠেছে গাজা যুদ্ধ। বিশেষ করে মুসলিম ভোটার ও তরুণদের মধ্যে ফিলিস্তিনপন্থী অবস্থান বড় প্রভাব ফেলছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। এ কারণে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধরনের চাপে পড়েছে।

দীর্ঘদিন ধরে ব্রিটিশ মুসলিমদের বড় অংশ লেবার পার্টির সমর্থক হলেও, গাজা ইস্যুতে দলটির অবস্থানে অসন্তুষ্ট অনেক ভোটার। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ফিলিস্তিনিদের রক্ষায় যথেষ্ট দৃঢ় অবস্থান নেয়নি এবং ইসরাইলের হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।

এ অসন্তোষের সুযোগে গ্রিন পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয়তা পাচ্ছেন। তারা নির্বাচনী প্রচারণায় গাজা ও ফিলিস্তিন প্রশ্নকে সামনে আনছেন। অনেক এলাকায় ‘ভোট প্যালেস্টাইন’ ধরনের প্রচারণাও চালানো হচ্ছে, যেখানে ভোটারদের ফিলিস্তিনপন্থী প্রার্থীদের সমর্থনের আহ্বান জানানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মুসলিম অধ্যুষিত শহরগুলো—বিশেষ করে বার্মিংহাম ও লন্ডনের কিছু এলাকায়—গাজা ইস্যু ভোটের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। এতে লেবারের ভোট ভাগ হয়ে গ্রিন পার্টি, স্বতন্ত্র প্রার্থী এবং ডানপন্থী রিফর্ম ইউকে লাভবান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে লেবার নেতৃত্ব অভিযোগ করেছে, কিছু রাজনৈতিক গোষ্ঠী ‘বিভাজনমূলক ও সাম্প্রদায়িক রাজনীতি’ করছে। তবে ফিলিস্তিনপন্থী প্রার্থীরা বলছেন, তারা শুধু গাজার গণহত্যা ও মানবিক সংকটের বিরুদ্ধে জনগণের অবস্থানকে প্রতিনিধিত্ব করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন শুধু স্থানীয় সেবা বা পৌর ব্যবস্থাপনা নিয়ে নয়; বরং এটি ব্রিটেনের রাজনীতিতে মুসলিম ভোট, পরিচয়ভিত্তিক রাজনীতি এবং আন্তর্জাতিক ইস্যুর ক্রমবর্ধমান প্রভাবেরও একটি বড় পরীক্ষা হয়ে উঠেছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ