সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন

আসামে কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার: মাওলানা বদরুদ্দিন আজমল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসাম বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIUDF) প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি দাবি করেছেন, আসামে কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে এবং দলটির ভবিষ্যৎ অন্ধকার।

বিন্নাকান্দি আসন থেকে জয়লাভের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাওলানা আজমল বলেন, কংগ্রেস যে ১৯টি আসনে জয় পেয়েছে, তার মধ্যে ১৮টিতেই মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তার ভাষায়, শুধু একজন হিন্দু প্রার্থী জিতেছেন। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে।

আসামের প্রভাবশালী এই আলেম রাজনীতিবিদ বলেন, গত দুই বছর ধরে তিনি কংগ্রেসকে এ ধরনের রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দিয়ে আসছিলেন, কিন্তু দলটি তা শোনেনি। আজমলের দাবি, মুসলিম ভোটব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই আসামে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

এদিকে এবারের নির্বাচনে AIUDF বড় ধাক্কা খেয়েছে। একসময় আসামের মুসলিম রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত দলটি এবার মাত্র দুটি আসনে জয় পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুসলিম ভোটের বড় অংশ কংগ্রেসের দিকে চলে যাওয়ায় AIUDF-এর ভরাডুবি হয়েছে।

নির্বাচনী ফলাফলের পর আসামের রাজনীতিতে সংখ্যালঘু ভোট, কংগ্রেসের অবস্থান এবং AIUDF-এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজেপিও দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে আসছিল। বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ